1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

ঈদুল আজহার আগেই বেতন-বোনাস দিতে প্রস্তুতি নিচ্ছে মাউশি।

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৮৬ Time View

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ জুন (শুক্রবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যাতে সময়মতো বেতন ও ঈদ বোনাস পান, সে লক্ষ্যে আগাম প্রস্তুতি নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল।

ইএমআইএস সেল জানিয়েছে, আগামী ২৫ মে’র মধ্যে মে মাসের বেতন ও ঈদ বোনাসের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন শেষে দ্রুতই চিফ অ্যাকাউন্টস অফিস ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অর্থ ছাড় করে ব্যাংকে পাঠানো হবে।

আরও পড়ুন……এপ্রিলের বেতন দ্রুত দিতে আগাম প্রস্তুতি ইএমআইএস সেলের

ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান বলেন, “ঈদে যেন শিক্ষক-কর্মচারীদের অর্থ পেতে দেরি না হয়, সেজন্য আমরা আগেভাগেই কাজ শুরু করেছি। ২৫ মে’র মধ্যে প্রস্তাব পাঠাতে পারলে ঈদের ছুটির আগেই সবাই অর্থ তুলতে পারবেন।”

ইএমআইএস সেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ঈদুল ফিতরের সময় বেতন-বোনাস দিতে দেরি হওয়ায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। বিষয়টি শিক্ষা প্রশাসনের উচ্চপর্যায়ে পৌঁছেছিল। তাই এবার আগেভাগেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটি (EFT) পদ্ধতিতে সরাসরি বেতন-ভাতা পেলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে জটিল প্রক্রিয়ায় টাকা পেয়ে আসছিলেন। এই সমস্যা সমাধানে ২০২৪ সালের ৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় ইএফটি চালুর ঘোষণা দেয়।

পর্যায়ক্রমে লাখো শিক্ষক ইএফটির আওতায় আসেন। প্রথমে ২০৯ জন, এরপর জানুয়ারিতে ১ লাখ ৮৯ হাজার এবং পরবর্তী ধাপে আরও কয়েক দফায় প্রায় তিন লাখ শিক্ষক-কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন পেয়েছেন। সর্বশেষ মার্চ মাসের বেতন ও বৈশাখী ভাতা বুধবার থেকে প্রায় ৩ লাখ ৭৬ হাজার এর অধিক শিক্ষক কর্মচারীদের প্রদান শুরু হয়েছে।

বাস্তবতা হলো কাউকে বলে কয়ে বা জোর করে কিছু শেখানো যায় না। ভুল শুধরাতে হলে যা প্রয়োজন তা হলো অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme